বাংলাবাজার ফাতেমা খানম কলেজে তিনজন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন, ইলিশা ইসলামীয়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মোজাহারুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, ভোলা সরকারি মহিলা, মোঃ ইব্রাহীম শামীম, সহযোগী অধ্যাপক সরকারি মহিলা কলেজ ভোলা। কলেজ গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন কলেজের প্রভাষক মোঃ রুবেল (ইংরেজি), সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন জুয়েল (সমাজকর্ম), এবিএম আব্দুস সাত্তার (ইসলাম শিক্ষা), আবুল বাসার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়- মোঃ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান), মোঃ আলমগীর, সহকারী অধ্যাপক (রসায়ন)।
মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ভোলা










