বেগমগঞ্জের কাদিরপুরে বিএনপি নেতার পিতৃ বিয়োগে বুলুর আগমন

নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম পারভেজ এর পিতা নাজিম উদ্দিন সাহেবের কুলখানি ১৭ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক ৩ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৩ (বেগমগঞ্জ)থেকে জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদে প্রার্থী বরকত উল্লাহ বুলু, উপস্থিত ছিলেন বুলুর সহধর্মিনী শামীমা বরকত (লাকি),বুলুর সুযোগ্য সন্তান অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটি লেকচারার সাবিদ,বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস,চৌমুহনী পৌর বিএনপি সভাপতি ও সম্ভাব্য চৌমুহনী পৌরসভা মেয়র পদে প্রার্থী হারুন,উপজেলা যুবদল আহবায়ক রুস্তম আলী,বনশ্রী ঢাকা ফরাজি হসপিটালের স্বত্বাধিকারী ডাক্তার এম.মোক্তার হোসেন উপজেলা বিএনপির সদস্য ও কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী আবুল বাসার, উপজেলা কৃষকদলের আহবায়ক বাহার উদ্দিন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসমাইল হোসেন (সুমন) ১৩ নং রসুলপুর ইউনিয়ন যুবদলের কারা নির্যাতিত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম,কাতার বিএনপি নেতা মোস্তাকিম উপজেলা শ্রমিক দলনেতা সাইফুল ইসলাম জাহাঙ্গীর,২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান,৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আবদুল মন্নান,কাদিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পদে প্রার্থী সালেহ আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিকালে বরকত উল্লাহ বুলু খাদ্য মন্ত্রণালয়ের ঠিকাদার সাদ আহম্মদ চৌধুরী জগলুর কাদিরপুর মিয়া বাড়িতে একান্ত সাক্ষাতে কুশল বিনিময় করেন।

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী