বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টা ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- চরহরিণা গ্রামের বাদশা তরফতার এর পুত্র মো. তুহিন তরফদারকে (২৮) ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ আটক করেন।
দিঘলকান্দি বাঁধ এলাকার আব্দুল মাজেদ প্রামাণিকের পুত্র মোমিন মিয়া (৩৩) আজিজুল প্রামাণিকের পুত্র হেলাল প্রামাণিক (৪২) কে ৫০ গ্রাম গাঁজা সহ, আয়েজ উদ্দিনের পুত্র মো. মাসুদ রানা (৩০) ও আজিজুল প্রামাণিকের পুত্র বেলাল হোসেন (৩২) কে মাদকদ্রব্য সহ আটক করা হয়। পুলিশের তালিকাভুক্ত এসব মাদক ব্যবসায়ীদের পৃথক পৃথক অভিযানে মাদক সহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার মাদকদ্রব্য আইন মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখার স্বার্থে থানার নিয়মিত অভিযান চলমান থাকবে। সবাইকে অপরাধ দমন ও প্রতিরোধে থানা পুলিশের পাশে থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা চেয়েছেন।
বগুড়া প্রতিনিধি










