সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ।
নির্বাচনি পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনি ট্রেন বর্তমানে ট্র্যাকে উঠে গেলেও এটি নিয়ে এখনো যথেষ্ট শঙ্কা রয়েছে। রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি দায়িত্বশীল আচরণ না করেন, তবে এই ট্রেন যে কোনো সময় ট্র্যাকচ্যুত হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সংঘাত পরিহার করে এবং নির্বাচনে জেতার জন্য অনৈতিক কৌশল বন্ধ করে, তবেই একটি সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব।”
ড. বদিউল আলম আরও বলেন, রাজনীতিবিদরা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, সুশাসন নিশ্চিত করা না হলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে।
বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা রাজনৈতিক নেতা ও প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন। এ সময় বক্তারা উল্লেখ করেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ মাত্র, কিন্তু এটিই একমাত্র শর্ত নয়। গণতন্ত্রকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে নির্বাচনের পর স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা অপরিহার্য। সেই সঙ্গে নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং জনগণের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়।
সানা










