কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জানুয়ারি মাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানার এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জানুয়ারি ২০২৬-এর মাসিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন। তিনি প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বসহকারে আলোকপাত করেন।

বাংলাদেশ দূতাবাস কুয়েত জানায়, এই মাসিক গণশুনানি প্রবাসী কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবা এবং দূতাবাসের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবাসীদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় আলোচনা করেন।

-এমইউএম