প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে বিশ্বাসযোগ্য প্রমাণ নেই: ডিপিই

ছবি- সংগৃহীত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ উঠে গেলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফল প্রকাশ দ্রুত করার জন্য অধিদপ্তর ইতোমধ্যেই কাজ করছে। ডিপিই-এর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান সোমবার (১২ জানুয়ারি) বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ গুজব।

তিনি আরও জানান, ৩ জানুয়ারির জন্য নির্ধারিত পরীক্ষা ২ জানুয়ারি স্থগিত থাকার কারণে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় ফল প্রকাশে বিলম্ব স্বাভাবিক। তবে মহাপরিচালকের (ডিজি) নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া তার নাম ও স্বাক্ষর নকল করে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত চক্রের অংশ। সামছুল আহসান আরও বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ২ জানুয়ারি তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে লিখিত পরীক্ষা স্থগিত ছিল। পরে ৯ জানুয়ারি পরীক্ষা সম্পন্ন হয়, এরপর থেকেই প্রশ্নফাঁসসহ বিভিন্ন অভিযোগ সামনে আসে।

মালিহা