বগুড়া শিবগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার জয়পুরহাট- মোকামতলা আঞ্চলিক সড়কের আমতলী বন্দরে পশ্চিম পার্শ্বে ডাঃ মোঃ নোমান চৌধুরীর চেম্বারের সামনে ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যবসায়ী নুরুল সেখ কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে অবৈধ নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত- নুরুল সেখ (৪২) সে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ পানাতা পাড়া গ্রামের মৃত লইমদ্দিন সেখ এর পুত্র।
পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।–গোলাম রব্বানী শিপন, বগুড়া।









