দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য পূর্বে বহিষ্কৃত বরিশাল মহানগরের ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
শুক্রবার রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির নেতারা হলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, নগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রাশিদা পারভীন, মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিন সামাদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল আহসান এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জাবের আবদুল্লাহ সাদী।
সানা










