মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া সাক্ষ্য দেবেন। আজ (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানির সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান।
প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইকবাল করিম ভুঁইয়া তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জিয়াউল আহসান সম্পর্কে মন্তব্য করেছেন যে, তাকে বোঝানো কঠিন ছিল।জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ও চৌধুরী আলমের গুমের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেনতিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। গুমের পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে
জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন আইনজীবী নাজনীন নাহার ও জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তারা আদালতকে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার আবেদন জানিয়েছেন।
মামুন/










