সন্দ্বীপে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সন্দ্বীপে সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক তিনবারের সংসদ সদস্য ও চট্টগ্রামের অন্যতম সিনিয়র রাজনীতিবিদ জনাব মোস্তফা কামাল পাশার সৌজন্যে তাঁর নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এবারের সন্দ্বীপ আসনের ধানের শীষের প্রার্থী জনাব মোস্তফা কামাল পাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালিত হয়। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আবুল কাসেম, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, গাজী মো. হানিফ ও পাশা সুজন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আলম সজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু ও সদস্য সচিব শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন ওলামা দলের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ, সদস্য সচিব হাফেজ শিবলী নোমানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা যুবদল নেতা ফরিদ উদ্দীনসহ সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

আবু সাঈদ খান, সন্দ্বীপ।