বোয়ালখালীতে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাঁরা দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে দেশ রক্ষায় জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা উড্ডয়ন করে দেশ স্বাধীন করেছে। এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

তিনি উপজেলার প্রায় ১৫০টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইউএনও’র কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুণ, মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধা বেলাল হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

তিনি ইতিমধ্যে বোয়ালখালীর বিভিন্ন বাজারে শাকপুরা, দাশের দীঘি, কালাইয়ার হাট, জোটপুকুর, বাদরতলা, কানুনগোপাড়া, গোমদণ্ডী ফুলতল ও উপজেলা সদর, জেলে পরিবার, বিভিন্ন এতিমখানার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে করেন।

একইদিন শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা সদরের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান সহ থানার বিভিন্ন পুলিশ অফিসার ও আনসার সদস্যরা।

চট্টগ্রাম প্রতিনিধি