গ্রিনল্যান্ডের প্রেসিডেন্টের ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি, বললেন ‘যথেষ্ট হয়েছে’

গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট জেন্স ফ্রেডরিক নিলসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড দখলের মন্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “এবার যথেষ্ট হয়েছে।”

নিলসেন আরও জানিয়েছেন, গ্রিনল্যান্ড আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তা হতে হবে যথাযথ কূটনৈতিক পথে এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের দেশ বিক্রির জন্য নয়, এবং আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বা হুমকিতে নির্ধারিত হবে না।”

ট্রাম্প শনিবারও পুনরায় দাবি করেন যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা গ্রিনল্যান্ডের বিষয়ে দুই মাসের মধ্যে চিন্তা করব… ২০ দিনের মধ্যে আলোচনা শুরু করা যাক।”

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেন, “যুক্তরাষ্ট্রের দাবি পুরোপুরি অবাস্তব” এবং সতর্ক করেন যে, গ্রিনল্যান্ড ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তার আওতায় রয়েছে।

ট্রাম্পের উপদেষ্টা কেটি মিলার একটি পোস্টে গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকার রঙে দেখিয়ে ‘শীঘ্রই’ মন্তব্য করায় নিলসেন তা “অমর্যাদাকর” বলে অভিহিত করেছেন।

ইউরোপীয় নেতারা ডেনমার্কের পাশে দাঁড়িয়ে বলছেন, “সীমান্ত পরিবর্তন বলপ্রয়োগে সম্ভব নয়,” এবং গ্রিনল্যান্ডের অধিবাসীরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার রাখে।

যতদূর জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০২৫ সালে গ্রিনল্যান্ডের পিটুফিক বেস পরিদর্শন করার সময় ডেনমার্ককে সতর্ক করেছিলেন যে, দেশটি পর্যাপ্ত নিরাপত্তা খরচ করছে না এবং যুক্তরাষ্ট্রকে বড় ভূমিকা নিতে হবে।

সূত্র: ইউরো নিউজ

এম এম সি/