খুলনা নগরীর জোড়াগেট এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, জোড়াগেট এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে খুলনা সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
-আফরিনা সুলতানা










