খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে ফারুখ (৪৭) নামের একজনকে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ফারুখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা দ্রুত রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আইচগাতি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. ইব্রাহিম শেখ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। এখনো স্পষ্ট নয়, কে বা কারা তাকে গুলি করেছে এবং এর পেছনের কারণ কী।’’
এ ঘটনাটি একেবারেই নতুন নয়। এর আগে গত ২২ ডিসেম্বর খুলনার সার্জিক্যাল এলাকায় এনসিপির শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারও একইভাবে গুলিতে আহত হয়েছিলেন।
আফরিনা সুলতানা/










