বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিটিআরসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনের চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে বিটিআরসির বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।










