দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, শীতজনিত রোগী বাড়ছে

ছবি- সংগৃহীত

নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে।

শীতের তীব্রতার কারণে শিশু, বৃদ্ধ, অসুস্থ ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা প্রভাবিত হয়েছে। শীতজনিত রোগ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্করা শীতজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছে।

মালিহা নামলাহ