সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রতিবেশী দেশ ভারত শোকবার্তা পাঠিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শোকবার্তা হস্তান্তর করেন, বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জয়শঙ্কর বেলা ১১:৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার জন্য সংসদ ভবন ও আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জড়ো হয়েছেন।










