সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপির গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপি জানায়, দেশপ্রেম, সাহস ও ত্যাগের এক অনন্য প্রতীক ছিলেন খালেদা জিয়া।

আজীবন তিনি দেশের মাটি ও মানুষের প্রতি অবিচল ছিলেন।

শোকবার্তায় তাঁর একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’ এই বক্তব্যের মধ্য দিয়েই তাঁর দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটে।

মৌলভীবাজার জেলা বিএনপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়।

একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় শোক সইবার শক্তি তাঁর পরিবার ও দেশবাসীকে দান করেন।

রিপন আহমদ/