বিগ ব্যাশ লিগে হবার্ট হারিকেন্সের হয়ে লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ের ঝলক দেখা গেছে। খরুচে হলেও যথাসময়ে উইকেট নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষের ছন্দে পতন ঘটাতে পেরেছেন ২৩ বছর বয়সী এই বাংলাদেশি স্পিনার। আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি।
রিশাদের শিকার হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও জ্যাক ফ্রেজার ম্যাক-গুর্ক। এ নিয়ে পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো আটটি।
হবার্ট হারিকেন্সের পঞ্চম ওভারে রিশাদ বোলিংয়ে আসেন। প্রথম ওভারে আট রান দেন তিনি। পরের ওভারে নেন রিজওয়ানের উইকেট। ওই ওভারের তৃতীয় বলে চার মারার পরেই পরের ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচে আউট হন ম্যাক-গুর্ক।
তৃতীয় ওভারে কিছুটা খরুচে হলেও, ওই ওভারের একটি উইকেটও হবার্ট হারিকেন্সের বোলার পেয়ে যান। প্রথম বলেই উইকেট পেতে পারতেন রিশাদ, তবে বাউন্ডারি লাইনে নিখিল চৌধুরির হাত ফসকে সেটি হয়ে যায় ছয়। ক্যাচ মিসে কাঁধেও চোট পান তিনি।
দলীয় ১৪তম ওভারে নিজের কোটা শেষ করতে এসে রিশাদ শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও চারটি ডেলিভারিতে রান তুলতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা।
রিশাদ হোসেনের ধারাবাহিক উইকেট নেয়ার ফলে বিগ ব্যাশে তার প্রভাব স্পষ্টভাবে চোখে পড়েছে এবং হবার্ট হারিকেন্সের বোলিং বিভাগকে উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে।
এমইউএম/









