চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) এর মনোনয়ন পত্র জমা দিলেন মোস্তফা কামাল পাশা

আবু সাঈদ খান-সন্দ্বীপ-সিতাকুন্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম -৩ সন্দ্বীপ আসনে বিএনপি মনোনীত ধানের শিষ প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ আলহাজ মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব আবুল বশার কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সোলায়মান বাদশা, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেম মাস্টার, গাজী মো: হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আলম শিমুল, নাজিম উদ্দীন কমিশনার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: নিঝুম খান সদস্য সচিব এমএ আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: আবুল হাসান ফয়সাল, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন সাধারণ সম্পাদক মো: সফিকুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার সাধারণ সম্পাদক মো: শাহাদাত, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, উড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম মেম্বার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মানিক মেম্বার, আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন চেয়ারম্যান বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া চেয়ারম্যান, হরিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোস্তফা কামাল পাশা চট্টগ্রামের সবচেয়ে সিনিয়র প্রার্থী ও ৩ বারের সংসদ সদস্য ।

মামুন/