আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে আরিফ উল ইসলাম মৃধা স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা কাউকে ভয় করি না। আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলবো। মান্নান ভূঁইয়ার নামকে সারা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আপনাদের দাবির প্রেক্ষিতে প্রার্থী হলাম। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করবো।
তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আব্দুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য। চেয়েছিলাম আমাদের নেতার সম্মান দেন। বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে আর আমাদের প্রার্থী হতে হতো না। কিন্তু তারা আমাদের কথা শুনেননি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফ উল ইসলাম মৃধা বলেন, আব্দুল মান্নান ভূঁইয়া কখনও দুর্নীতি করে নাই। আমরা যারা মান্নান ভূঁইয়া পরিষদ করি আমাদের মাঝেও কোনো দুর্নীতিবাজ নাই।
আরিফুল আলম আশিক
নরসিংদী জেলা, শিবপুর উপজেলা প্রতিনিধি।










