ফাউন্ডেশন ব্যবহার করে সাজগোজে নজরকাড়া লুক পেতে গায়ের রঙের সাথে মিলিয়ে সঠিক ফাউন্ডেশনটি নির্বাচন, সঠিক শেড (ত্বকের রঙের সাথে মানানসই) বেছে নেওয়া এবং নিখুঁতভাবে বের করা মোটেই সহজ কাজ নয়। সে কারণে, সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া খুব জরুরি। ত্বকের খুঁত ঢাকতে সাহায্য করে এটি। এতে ত্বকের খুঁত ঢেকে একটি মসৃণ বেস তৈরি হয়, যা মেকআপের অন্যান্য ধাপ সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং প্রাকৃতিক বা গ্লামার্স লুক দেয়।
কিন্তু ফাউন্ডেশন মাখলেই হল না, ত্বকের ধরন অনুযায়ী সঠিক শেড বাছাই জরুরি। অনলাইনে ফাউন্ডেশন কেনার ব্যবস্থা থাকলেও, অনেক সময় শুধু মোবাইলের পর্দায় দেখে বোঝা যায় না, তা ত্বকের পক্ষে উপযুক্ত কি না। আবার ভুল শেড নির্বাচন করলে মুখ অতিরিক্ত সাদা মনে হতে পারে। আবার কালচেও লাগতে পারে।
সঠিক ফাউন্ডেশন বাছাই কীভাবে করা সম্ভব?
- ফাউন্ডেশন কেমন হবে সেটার জন্য অনেকে হাতে লাগিয়ে দেখেন, ত্বকের সঙ্গে মিলছে কি না? কিন্তু হাত আর মুখের রং কি সব সময় এক হয়? কারও মুখ হাতের চেয়ে বেশি উজ্জ্বল কারও আবার উল্টোটা। তাই সঠিক শেড বাছাইয়ের সময় সরাসরি মুখে সেই ফাউন্ডেশন লাগিয়ে দেখতে হবে এছাড়া ঘাড়ের রঙের সাথে মেলে এমন ফাউন্ডেশন বাছলে আরো ভালো শেড পাওয়া যায়। ভুল শেড মুখকে ফ্যাকাসে বা কালো দেখাতে পারে।
- লিকুইড, স্টিক, নাকি পাউডার ফাউন্ডেশন কোন ব্যবহার করতে চান সেটা ত্বকের সাথে মিশিয়ে আগে দেখতে হবে।
- মুখের সঙ্গে মিলছে কি না! মনে রাখতে হবে এটি ত্বকের খুঁত ঢাকতে ব্যবহার হয়। অতিরিক্ত ফর্সা করে তুলতে নয়। ত্বকের সঙ্গে ফাউন্ডেশনের পরত কতটা মিলছে, তা বোঝার জন্য আলোর প্রয়োজন। দোকানে অনেক সময় হালকা বা উজ্জ্বল আলো ব্যবহার করা হয়। সেই আলোর উপর ভরসা করলে, বাড়ি ফিরে ফাউন্ডেশন ব্যবহারের পর মনে হতেই পারে, রং ঠিক মিলছে না। তাই দোকানের কৃত্রিম আলোর পাশাপাশি বাইরের আলোতেও এক বার দেখে নিন, ফাউন্ডেশন ত্বকের সঙ্গে মানানসই হল কি না!
- সঠিক তুলি বা ব্লেন্ডার ফাউন্ডেশন ব্যবহারের জন্য জরুরি। যদি একেবারে হালকা ফাউন্ডেশন চান, তা হলে আঙুল ব্যবহার করে মুখে মেখে নিন। তবে যদি চান ফাউন্ডেশনের স্তর একটু মোটা হোক, তা হলে ব্লেন্ডার বা তুলির সাহায্যে ত্বকের সঙ্গে মিলিয়ে নিন। সঠিক ফাউন্ডেশন নির্বাচনের পাশাপাশি মুখে তা সঠিক ভাবে প্রয়োগও জরুরি। তা যদি মুখের উপর ফুটে ওঠে, দেখতে মোটেই ভাল লাগবে না।
- ফাউন্ডেশন লাগানোর পর তা ত্বকের স্বাভাবিক তেলের সঙ্গে মেশে এবং বিক্রিয়া করে অক্সিডাইজড হয়ে যায়। ফলে ফাউন্ডেশন পরখ করে দেখার সময়ে তা ত্বকে লাগিয়ে বেশ খানিক ক্ষণ অপেক্ষা করুন। ফাউন্ডেশন লাগানোর ১০ থেকে ১৫ মিনিট পর অনেক সময়েই রং সামন্য গাঢ় হয়ে যায়।
- সারা দিন মেকআপ ধরে রাখতে হলে এমন ফাউন্ডেশন কিনুন, যা দীর্ঘস্থায়ী এবং ওয়াটারপ্রুফ। এতে আপনার মেকআপ নষ্ট হবে না।
সানা










