শাহবাগে অবরোধ, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবি ইনকিলাব মঞ্চের

ছবিসূত্র: সমকাল

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছানোর পর তারা যান চলাচল বন্ধ করে দেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, ওসমান হাদীর হত্যার বিচারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে রাত্রিযাপনও করা হবে। শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সাবরিনা/