নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেটি একজন মায়ের চোখে নিরাপদ। যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদেই ঘরে ফিরতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায়। তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমইউএম/