একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ৪ হাজার ২০০ টাকা বাড়লো

দেশের বাজারে মাত্র একদিনের ব্যবধানে আবার স্বর্ণের দামে বড় লাফ। এবার ভরিতে বাড়ল ৪ হাজার ১৯৯ টাকা। ফলে এক ভরি ফলে ভালো মানের স্বর্ণের দাম এখন গুণতে হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা। যা এরআগে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রৌপ্যের দামও। যা এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।

মামুন/