রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে নির্ধারণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এই প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে (যদিও এটি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত হয়েছিল)
মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাদশ গ্রেড থেকে তাদের বেতন এক ধাপ বাড়ানার এ প্রজ্ঞাপন জারি করেছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিন এ প্রজ্ঞাপন জারি হলেও নতুন গ্রেডে বেতন ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বেতন গ্রেড উন্নীত করার ফলে প্রধান শিক্ষকরা এখন থেকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন।
২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী, তাদের মূল বেতন এখন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড), যা আগে ছিল ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)
উচ্চ আদালতের দীর্ঘ আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সরকার এই দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্তটি বাস্তবায়ন করেছে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে সারাদেশে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছিল।
মামুন/










