দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সোমবার আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এদি রামার দপ্তর থাকা একটি সরকারি ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন।
উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বলুকুর বিরুদ্ধে বড় অবকাঠামো প্রকল্পে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করে কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ এনেছে কৌঁসুলিরা। তিনি অভিযোগ অস্বীকার করে বিচার বিভাগের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দুর্নীতি ও সংগঠিত অপরাধ দমনবিষয়ক বিশেষ প্রসিকিউশন অফিস বলুকুর সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার ও তাকে গ্রেপ্তারের অনুমতি চেয়েছে। তবে এ বিষয়ে সংসদে ভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে দাঙ্গা-নিয়ন্ত্রণ পোশাকে পুলিশ ভবনটি ঘিরে রাখলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেনি।
“শত শত মিলিয়ন ইউরো লুট হয়েছে, তবু তিনি পদত্যাগ করছেন না—এটা লজ্জাজনক,”বলেন এক বিক্ষোভকারী আরবেন সুলো।
মানসুরা মানজিল চৈতী/










