নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ তার ময়মনসিংহের বাসায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন।লাফ দেওয়ার সময় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার বারান্দা থেকে লাফ দিয়ে আহত হন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের বাঘমারা এলাকায় নিজ বাসা থেকে পালাতে গিয়ে আহত হন কাজী মঞ্জুর মোর্শেদ।
মঞ্জুর মোর্শেদের স্ত্রী কাজী আসমা হক জানান, বিগত ৮-১০ বছর ধরে তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর নামে কোনো মামলাও নেই। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। গতকাল মঞ্জুর মোর্শেদের খোঁজে বাসায় আসেন একদল পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গতকাল রাত আটটার দিকে ওই ব্যক্তিকে (মঞ্জুর মোর্শেদ) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাসায় অভিযানে যায় পুলিশ। কিন্তু বাসার গেট না খোলায় পুলিশ সেখান থেকে সরে আসে। আজ আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি।’
মামুন









