দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। বুধবার রাতে, সুপারস্টার প্রভাস এবং নিধির নতুন সিনেমা ‘রাজা সাব’–এর গানের লঞ্চ ইভেন্ট শেষে বেরোনোর সময় অভিনেত্রীকে ভিড়ের মধ্যে গায়ের ওড়না ধরে টান দিয়ে এ হেনস্তা করার ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, কিছু উৎসুক ভক্তরা সেলফি তোলার জন্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন, কেউ আবার নিধির ওড়না টেনে ধরে ভিড়ের মধ্যে চাপ সৃষ্টি করছিলেন। এ কারণে অভিনেত্রীকে গাড়িতে পৌঁছাতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে।উৎসুক জনতার ভিড় ঢেলে গাড়িতে পৌঁছাতে অভিনেত্রীকে রীতিমতো হিমশিম খেতে হয়।
অভিনেত্রীর সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে উৎসুক জনতাকে এক হাত নিয়েছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়েও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘মানুষের দল হায়নার চেয়েও খারাপ আচরণ করছে। পুরুষদের দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। ঈশ্বর তাদের সবাইকে নিয়ে অন্য গ্রহে রাখেন না কেন?’
তেলুগু ছবির জনপ্রিয় এ নায়িকা ‘মুন্না মাইকেল’ ছবির মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। অভিনেত্রীকে সবশেষ বড় পর্দায় দেখা যায় সানি দেওলের বিপরীতে ‘জাট’ সিনেমায়।
এমইউএম/










