‘ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস’ ঢাকার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ দিল্লির

ভারতে পলাতক আওয়ামী লীগ সদস্যরা সেখানে অবস্থান করে বাংলাদেশে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার যে কথা ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলা হয়েছে, তা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।

এর আগে আজ দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় হাইকমিশনারকে তলব করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

হাইকমিশনারকে তলব করে বলা হয়, ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।

ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যেন তারা অনতিবিলম্বে তার এবং ভারতে পলাতক তার সাঙ্গ-পাঙ্গদের এ সকল ফ্যাসিস্ট-টেররিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে, শরিফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার  প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশের সাথে সহযোগিতা করে এবং তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলে তাদেরকে যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকড়াও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে তাদেরকে প্রত্যর্পণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।

ম/ম