চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় ধারালো অস্ত্র দিয়ে বিএনপি কর্মী নয়ন আলীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে।
এদিকে স্থানীয়রা জানান, নিহত নয়ন আলী বিএনপি কর্মী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি আশরাফুল হক ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।










