জুলাই পরিচয় অনেকের কাছে মনোকষ্ট হয়ে দাঁড়িয়েছে: জাবের

যদি সরকার ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে চায় তবে এক এক জন ওসমান হাদী হয়ে রাজপথে অবতীর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পিতবার (২৬ ফেব্রুয়ারি) জুলাই যুদ্ধে রামপুরায় জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে ইনকিলাব মঞ্চের দোয়া ও গণইফতারে এসব কথা বলেন।

জাবের বলেন, ‘জুলাই, ছাত্র অনেকের কাছে এই পরিচয়গুলো মনোকষ্ট হয়ে দাঁড়িয়েছে। এই জুলাই আপনাদের মুক্তির ব্যবস্থা করেছে, ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদি শাসনামল থেকে আজাদ করেছে। সেই মুক্তি গ্রহণ করতে না পারলে আবার সেই কারারুদ্ধ অবস্থায় যেতে হবে। জুলাইয়ের পুলিশকে আমরা কোনভাবেই জুলাইয়ের পরবর্তীতে দেখতে চাই না’।

তিনি বলেন, ‘জুলাই কখনও ক্ষমতাবানদের লাঠিয়াল হতে পারবে না, তাকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, জনগণের কথা শুনতে হবে। তারা যদি জনগণের বিপক্ষে অবস্থান করে তাহলে আরেকটি জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জুলাইকে কোনভাবে হারাতে দেব না।

জাবের বলেন, ‘আমরা জানতে চাই এই সরকার পিলখানা, শাপলা, জুলাইয়ের বিচার কতদিনের মধ্যে করবে। ১৭ বছরে গুম, খুনের বিচার করবে। জুলাইয়ে গুলি চালানো পুলিশের কী বিচার করবে।

এসময় সরকার ও বিরোধী দলকে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

-বেলাল