চট্টগ্রামে সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তির নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মুজিবুর রহমান (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ইফতারের পর এ ঘটনা ঘটে। নিহত মুজিব অলিমিয়ার হাটে একটি চায়ের দোকান করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর অলিমিয়ার হাটের মুজিবের চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। দোকান থেকে তিনি কিছু দূর যাওয়া পর তিন-চারজনের একটি গ্রুপ অতর্কিত এসে গুলি করে চলে যায়। তখন মুজিব সেখানে ঢলে পড়েন। তার মাথা ও শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়। স্থানীয় জনতা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুকব এসে গুলি করে চয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-সাইমুন