ডেঙ্গু মোকাবেলায় সরকারের নজর কেন্দ্রীভূত হয়েছে। সরকারের পাশাপাশি জনগণকেও এই কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ।
তিনি বলেন, “মশা ভয়াবহভাবে বেড়েছে এটি সত্য। মশা বৃদ্ধির কারণগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। ক্ষমতায় আসার পর শপথ নিয়ে আমরা মশা নিধনে কাজ শুরু করেছি। এই কার্যক্রম মাত্র সাত দিন চলবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বসহকারে মশা নিধনের কাজ করছি।”
বুধবার সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, “মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার কাজ করছে। নগরকে মশার অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, আমদানি করা ওষুধের কিছু স্যাম্পল নেওয়া হয়েছে এবং এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। যদি ওষুধ কার্যকর না হয়, তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে।
-এমইউএম










