দিনাজপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, বাল্য বিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যধি। এই ব্যধি প্রতিরোধ করতে হলে শুধু আইন দিয়ে নয়, সকলের সহযোগিতাও প্রয়োজন।

বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত দিনাজপুর সদর উপজেলা ঘোষনায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস ধর্মীয় নেতা এবং জিও-এনজিও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে দিনাজপুর সদর উপজেলা থেকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নির্মুল করা সম্ভব হবে।

২৩ ফেব্রুয়ারী-২০২৬ সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাল্য বিবাহ এবং শিশু শ্রম নিরসন মুক্ত দিনাজপুর সদর উপজেলাকে আদর্শ উপজেলা ঘোষনার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে ইউএনও প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর কো-অর্ডিশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন খ্রিস্ট ধর্মের প্রতিনিধি সিস্টার জোসতিনা খালকো, উপজেলা প্রকৌশল দপ্তরের ধর্মীয় নেতা মোঃ আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মোঃ নুরুল ইসলাম ও হিন্দু ধর্মীয় নেতা ২নং সুন্দরবন ইউনিয়নের দ্বিজেন্দ্র নাথ রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পন্সরশীপ এবং চইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম।

লামিয়া আক্তার