যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি তাদেরও কাজ করব এম. নাসের রহমান

মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান  জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর (২৪ ফেব্রুয়ারি)  ঢাকা থেকে মৌলভীবাজারে ফেরার পথে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো হলো: আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি তাদেরও এমপি  ইনশাআল্লাহ আমি তাদের জন্যও  কাজ করবো।

আগামীতে ইউনিয়ন, উপজেলা, পৌর নির্বাচন পর্যায়ক্রমে আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতের সম্মানী ভাতা দেয়ার কাজ শুরু হয়েছে। আগামী জুনে বাজেটের পরে জুলাই মাস থেকে ইনশাআল্লাহ রাস্তা-ঘাটের কাজ শুরু হয়ে যাবে।”

এম নাসের রহমান বলেন- “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলি অলরেডি পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হয়ে গেছে। বিশেষ করে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, আর খাল খনন কর্মসুচী সহ যেসব উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। খাল খনন কর্মসূচীও সারা বাংলাদেশে শুরু হয়েছে।

আমাদের মৌলভীবাজারেও খাল খনন কর্মসুচী হবে। সেই সাথে আমরা ভৌত অবকাঠামোর রাস্তা-ঘাট, ব্রিজের কাজ শুরু করবো।

মৌলভীবাজারের গ্রামীণ জনপদে দীর্ঘদিন ধরে খাল ভরাট, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা ও পানির সংকটের অভিযোগ রয়েছে। স্থানীয়রা মনে করছেন, খাল খনন ও অবকাঠামো সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

তবে বাজেট বরাদ্দ, প্রশাসনিক সমন্বয় এবং প্রকল্পের গতিÍএই তিনটি বিষয় এখন চ্যালেঞ্জ।
শপথ নেওয়ার পর মৌলভীবাজারে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৌলভীবাজার৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। সাইফুর রহমানের কবর জিয়ারত শহর প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত করেন এম নাসের রহমান।

এতে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। জিয়ারত শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে এম নাসের রহমানকে বরণ করেন।

গণসংবর্ধনা ও শোভাযাত্রা থেকেই গিয়াসনগর এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, শ্যামলী সূত্রধর, মাহমুদুর রহমান, এড বকসী যুবায়ের, সেলিম সালাউদ্দিন, স্বাগত কিশোর দাশ চৌধুরী-সহ জেলা বিএনপি’র সকল অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।

-রিপন আহমদ, মৌলভীবাজার