সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘কোনো অবস্থাতেই দখলদারি ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলের পরিচয়ে, কেউ যদি বলে আমি বিএনপির অমুক পদের সেটাও হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন সবার জন্য সমান হবে। আইন মেনে চলতে হবে। মানতে শিখতে হবে। আমি আইনকে বাদ দিয়ে দলের পদবিটাকে সামনে নিয়ে আসব, সেটা হবে না। আমরা কেউই আউনের ঊর্ধ্বে নই।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-সাইমুন










