নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে (শুক্র ও শনিবার ব্যতিত) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন দুই হাজার মানুষকে এই সুবিধার আওতায় আসছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দায় (মেসার্স মারজানা এন্টারপ্রাইজ), দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বসন্তপুর বাজার ও মিয়ারচর বাজারে (মেসার্স আরিয়ান স্টোর), বিকাল ৪টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে (তাসকিন এন্টারপ্রাইজ), বিকাল ৩টায় দিরাই উপজেলার ভাটিপাড়া বাজার সংলগ্ন (বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর)।
এছাড়াও আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ধর্মপাশা উপজেলায় ট্রাকসেলের পণ্য বিক্রয় করা হবে, বিক্রয়ের স্থান ও সময়-সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন দোয়ারাবাজার-জামালগঞ্জ, শান্তিগঞ্জ-জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর-তাহিরপুর, দিরাই-শাল্লা এবং ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় অর্থাৎ দুটি উপজেলায় মিলিয়ে প্রতিদিন এক ট্রাক পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় হবে। চারশ জন ক্রেতার প্রত্যেকে ৫৯০ টাকার পণ্য কিনে নিতে পারবেন।
প্রতি জনে দুই লিটার করে সোয়াবিন ১১৫ টাকা করে ২৩০ টাকা, মুসুরি ডাল প্রতি কেজি ৭০ টাকা করে ১৪০ টাকা, ছোলা এক কেজি ৬০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং আধা কেজি খেজুর ৮০ টাকা করে কিনতে পারবেন।
–মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










