মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায়।

লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর