২১ ফেব্রুয়ারি মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত করেছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দিনটির তাৎপর্য স্মরণ করে তারা এই কর্মসূচি পালন করে এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন










