যশোরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শনিবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজের মোটরসাইকেলে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। আফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০), রাহুল (২০) ও রঘুনাশপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-সাইমুন