দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতিমদের সম্মানে আয়োজিত এই কর্মসূচির উদ্যোগ নেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু ও সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মো. অলি আহাদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানভীর হোসেন মাহী এবং জেলা যুবদল নেতা কাইসার।
অনুষ্ঠান শেষে উপস্থিত এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










