রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর বোচারবাগ এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকেই আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোলাইমান মিয়া ওই এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সোলাইমান। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বোচারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ