রাশিয়ার ইউক্রেনে আক্রমণ চার বছর পূর্ণের পথে, শীত ও বিদ্যুৎ সংকটের মধ্যে ইউক্রেনের মানুষদের জীবন বিপর্যস্ত।
রাশিয়া জাপোরিজিয়া, ডোনেটস্ক ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলা চালিয়ে একজনকে হত্যা ও বহু আহত করেছে। ৪৪৮ ড্রোন ও ১৬৩ আর্টিলারি হামলা করা হয়েছে ।রাশিয়ার গোলাবর্ষণে ১৩৫ শিশুসহ ১৭৩ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বহু এলাকায় বিদ্যুৎ চলে গেছে, উদাহরণস্বরূপ, ওডেসায় ৯৯,০০০ পরিবার অন্ধকারে। জেনেভায় মার্কিন মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলেও রাজনৈতিক বিষয়ে অমিল রয়ে গেছে। ইউক্রেন বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এস্তোনিয়া প্যারালিম্পিকসে রাশিয়া ও বেলারুশের অংশগ্রহণে আপত্তি জানিয়ে সম্প্রচার বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
-বেলাল










