নির্বাচনে পরাজয়ের দুই দিন পরই মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
ইতিপাড়া ১২ নং সালন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শান্তিরাম পাড়ায় এক হিন্দু নারীকে নির্বাচনী গণসংযোগের সময় হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
নির্বাচনে হেরে যাওয়ার পরও নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে তিনি ওই নারীর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “নির্বাচন জয়-পরাজয়ের বিষয়। কিন্তু মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।”
এলাকাবাসীর মতে, তার এ মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
-মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও










