মেয়াদ শেষ হওয়ার আগেই লাল পাসপোর্ট ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত গড়লেন ড. ইউনূস

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের ইতিহাসে এক বিরল ও ইতিবাচক নজির সৃষ্টি করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাধারণত ক্ষমতা ছাড়ার পর সরকারি সুযোগ-সুবিধা ত্যাগের রেওয়াজ থাকলেও, ড. ইউনূস তার মেয়াদের এক সপ্তাহ আগেই নিজের কূটনৈতিক বা ‘লাল পাসপোর্ট’ হস্তান্তর করেছেন। তার এই পথ অনুসরণ করে পাসপোর্ট জমা দিয়েছেন আরও অন্তত ২০ জন সাবেক উপদেষ্টা।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক সপ্তাহ আগে অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্বেই তার কূটনৈতিক পাসপোর্টটি সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দিয়েছেন। নিয়ম অনুযায়ী সরকারের মেয়াদের চেয়ে অতিরিক্ত ছয় মাস মেয়াদে এই পাসপোর্ট দেওয়া হলেও, ড. ইউনূস তা নৈতিকতার খাতিরে আগেই ছেড়ে দিয়েছেন।

প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রায় সব প্রভাবশালী সদস্য তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। তালিকায় রয়েছেন:

  • অর্থ ও স্বরাষ্ট্র: ড. সালেহউদ্দিন আহমেদ ও মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

  • আইন ও শিক্ষা: ড. আসিফ নজরুল ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

  • তথ্য ও পরিবেশ: সৈয়দা রিজওয়ানা হাসান।

  • অন্যান্য: আদিলুর রহমান খান, ফরিদা আখতার, শেখ বশিরউদ্দীন, মোস্তফা সরয়ার ফারুকী প্রমুখ। বিশেষ করে সাবেক ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের সাথে সাথেই তাদের পাসপোর্ট জমা দিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বের স্বচ্ছতা প্রমাণ করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ উপদেষ্টা পাসপোর্ট জমা দিলেও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন এখনো তা হস্তান্তর করেননি। তবে এটি আইনত কোনো অপরাধ নয়, কারণ একটি নির্দিষ্ট সময় পর মেয়াদ শেষ হলে তারা এমনিতেই সেই সুবিধা হারাবেন। আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক ও তথ্যপ্রযুক্তি বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও (বিদেশে অবস্থানরত) তাদের পাসপোর্ট জমা দিয়েছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া ড. ইউনূসের সরকার দীর্ঘ ১৮ মাস দেশ সংস্কার শেষে গত ১২ ফেব্রুয়ারি একটি সফল নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারের কাছে ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। গতকাল শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা।

লামিয়া আক্তার