মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী-২০২৬ বুধবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা তাঁতীদলের আয়োজনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
জেলা তাঁতী দলের সাধারন সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সহ-সভাপতি মোঃ আমজাদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মোঃ হিরা আহমেদ, সহ-সভাপতি মোঃ হাসান আলী, মোঃ রাজিকুল ইসলাম, শাহিন মিন্নাত খান, সাধারন সম্পাদক মেহেদি হাসান শরিফ, সহ-সাধারন সম্পাদক মোঃ পুতুল, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল আল হাসান, মহিলা সম্পাদিকা রুমি, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী, ১০নং কমলপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোসাদ্দেক হোসেন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
-মামু্ন










