টাঙ্গাইলে এডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইলে এডভোকেট বার সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে বিকল ৪ পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে
সভাপতি মোঃ মোনায়েম হোসেন খান (আলম)৩৫৬ ভোট পেয়ে বিজয়ী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) ৩১৭ ভোট পেয়ে বিজয়ী।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন
মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল।
সহ- সভাপতি পদে মোঃ আব্দুল গনি (আলরুহী) ৪৪৬ ভোট পেয়ে বিজয়ী এবং মির্জা আরিফ ইখতিয়ার (খোকন) ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়াও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম ৩৯৮ ভোটে, লাইব্রেরী সম্পাদক শফিকুল ইসলাম ৪০৮
ভোটে, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সাহিত্য ও সাংস্কৃতিক
খন্দকার আসাদুজ্জামান ৩১৩ ভোটে, নির্বাহী সদস্য
মোঃ মাহবুবুর রহমান ৪৮৭ ভোটে
আব্দুর রহমান শফিক ৪৮৭ ভোটে
মিতু কর ৪৭৬ ভোটে
শফিকুল ইসলাম ৪৭০ ভোটে
মোঃ সোলায়মান হায়দার (টুটুল) ৪১১ ভোটে
জন জেত্রা ৩৭৯ ভোটে নির্বাচিত হন।

বার সমিতির ২০২৬ সালের কার্যনিবাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে
সভাপতি মোঃ ওয়ারেজ আলী মিয়া (নান্ন) ২৩৭ ভোটে, সরকার কবীর উদ্দিন ৭১ ভোটে
সহ- সভাপতি
মোঃ হারুনুর রশিদ মিঞা ১৭১ভোটে
সাধারণ সম্পাদক
মোঃ গোলাম মোস্তফা ৫৯ভোটে,
মোহাম্মদ মহীউদ্দিন মিয়া (মামুন) ২৮৫ভোটে
যুগ্ম-সম্পাদক
মোহাম্মদ তাজউল ইসলাম ৩৯৮ভোটে,
মুহাম্মদ আব্দুল মান্নান মিয়া ১৮৮ভোটে
লাইব্রেরী সম্পাদক
মোঃ আরিফুর রহমান খান ১৭৬ভোটে
সাহিত্য ও সাংস্কৃতিক
খন্দকার আসাদুজ্জামান ৩১৩ভোটে
মোঃ সুজন মিয়া ২৯৮ভোটে
নির্বাহী সদস্য
মোঃ আবু হানিফা ৩৭৫ভোটে
মোঃ জাহিদুল ইসলাম মোল্লা (জাহিদ) ৩১১ভোটে
ভোট পেয়ে পরাজিত হন।

সহ- সভাপতি পদে বিজয়ী মোঃ আব্দুল গনি (আলরুহী)
বলেন, এক বছর মেয়াদী কার্যনিবাহী পরিষদের নির্বাচনে সহ- সভাপতি পদে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে বার সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এডভোকেট বার সমিতির উন্নয়নে কাজ করে যাবো।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল