বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পায়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন।

রেওয়াজ অনুসারে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।

-এমইউএম