বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) মারিশ্যা ২৭ বিজিবি এগত্তর পার্ক-এ আয়োজিত এ বনভোজনে সংগঠনের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ মোহন, সাধারণ সম্পাদক মোঃ তানভির হোসেন নবী, সাবেক কমিটির সদস্যবৃন্দ, বৃহত্তর মুসলিম ব্লক এলাকার ষষ্ঠ শ্রেণি থেকে কলেজ পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎দিনব্যাপী এই আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও গান প্রতিযোগিতা। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থাও ছিল, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও মিলনমুখর করে তোলে।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এমন আয়োজন নিয়মিত করা হবে। অংশগ্রহণকারীরাও বনভোজনের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজন শিক্ষার্থীদের মাঝে আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করেছে।

দর্শন চাকমা, রাঙ্গামাটি